এক লক্ষ ৯ হাজারের বেশি ভোটে ফলতায় জয়ী বিজেপি
কলকাতা, ২৪ মে (হি.স.): ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানিয়ে দিল নির্বাচন কমিশন। ২২ রাউন্ড গণনার শেষে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মিকে পরা
এক লক্ষ ৯ হাজারের বেশি ভোটে ফলতায় জয়ী বিজেপি


কলকাতা, ২৪ মে (হি.স.): ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানিয়ে দিল নির্বাচন কমিশন। ২২ রাউন্ড গণনার শেষে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মিকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬টি ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬৪৫টি ভোট। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট।

গত বৃহস্পতিবার ফলতায় পুুনর্নির্বাচনের দিন ময়দানেই ছিলেন না তৃণমূল প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। রবিবার ভোটের ফল প্রকাশের দিনেও একই ছবি দেখা গেল। সারাদিনই অন্তরালে রইলেন জাহাঙ্গির। ভোটের দিনে যেমন কোনও ভোটকেন্দ্রেই তৃণমূলের এজেন্ট ছিল না, ফল প্রকাশের দিনেও গণনাকেন্দ্রে দেখা যায়নি তৃণমূলের এজেন্টকে। ভোটগণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল, দিনের শেষে ছবিটা ঠিক কী রকম হতে চলেছে। ক্ষমতায় থাকার সময়ে যে এলাকা তৃণমূলের দুর্গ হয়ে উঠেছিল, ক্ষমতা হারানোর ২০ দিনের মধ্যেই তা পরিণত হলো তাসের ঘরে! ভোটের আগেই তৃণমূলের দুর্গের প্রহরী ‘পুষ্পা’ মাথানত করায় কার্যত ফাঁকা মাঠে গোল দিয়ে গেল বিজেপি। ফলতাবাসীও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা রাখলেন। সেই মতো তাঁর দলের প্রার্থী এক লাখেরও বেশি ভোটে জিতলেন। অন্য দিকে, বিরোধী পরিসরের শূন্যস্থান পূরণের খানিক চেষ্টা করল সিপিএম।

পুনর্নির্বাচনের দু’দিন আগে জাহাঙ্গির ভোটের ময়দান ছেড়ে সরে যাওয়ার ঘোষণা করায় ফলতায় বিজেপির জয় মোটামুটি নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন অনেকে। শেষ দিনের প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক লক্ষ ভোটে জেতার লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়ে এসেছিলেন। তাই নজর ছিল শুধু ব্যবধানের সংখ্যায়। শেষমেশ বিজেপি প্রার্থী জিতলেন ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে। এর ফলে বিধানসভায় বিজেপির আসন ২০৮-এ পৌঁছল।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande