
জয়সলমের, ২৪ মে (হি.স.): তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত রাজস্থানের জয়সলমেরে। রবিবার সেখানে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে সর্বোচ্চ তাপমাত্রা। মাত্রাতিরিক্ত গরমের জেরে দুপুরে শুনশান রাস্তাঘাট। শুধু জয়সলমের নয়, মরুরাজ্য রাজস্থানের অন্যান্য জেলাগুলিতেও ব্যাপক গরম বেড়েছে।পৌরসভা রাস্তায় জল ছিটানোর যন্ত্র বসিয়েছে।
কৃষি-আবহ বিদ প্রবীণ চৌধুরী বলেন, জয়সলমের এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা ৪৫-৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে। স্থানীয়রা এই সময়কালকে 'নও তপা' (নয় দিনের প্রচণ্ড তাপপ্রবাহ) বলে থাকেন। বিজ্ঞানীরা এই চরম তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে সুপার এল নিনো প্রভাবকে দায়ী করছেন, যা বাতাসে আর্দ্রতাহীন শুষ্ক পরিস্থিতি তৈরি করেছে। এর ফলে তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ছে। যদিও ঝড় সাময়িক স্বস্তি আনতে পারে, তবে এই তীব্র গরম আরও ৯-১০ দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে, যা মে মাসের শেষ এবং জুন মাসের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ