
নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): তীব্র গরম ও তাপপ্রবাহে নাস্তানাবুদ মধ্য ও উত্তর-পশ্চিম ভারত। মাত্রাতিরিক্ত গরমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৭ দিন মধ্য ভারত জুড়ে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ২৯ মে পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে গরম আরও বাড়বে। অন্যদিকে, আগামী ৪-৫ দিনের মধ্যে কেরলম ও লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, উত্তর-পূর্ব ভারত এবং সংলগ্ন পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী ২৯ মে পর্যন্ত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে; একই সময়ে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে। ২৯ মে পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লির বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। আবার ২৯ মে পর্যন্ত রাজস্থানের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ