অনুপ্রবেশকারীদের জন্য ‘হোল্ডিং সেন্টার’ বানানোর নির্দেশিকা জারি নবান্নের
কলকাতা, ২৪ মে (হি.স.): অনুপ্রবেশকারী বাংলাদেশি অথবা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিল নবান্ন। ওই সমস্ত ‘হোল্ডিং সেন্টার’-এ সন্দেহভাজনদের আটক করে ৩০ দিন রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতেরা তো বটেই
অনুপ্রবেশকারীদের জন্য ‘হোল্ডিং সেন্টার’ বানানোর নির্দেশিকা জারি নবান্নের


কলকাতা, ২৪ মে (হি.স.): অনুপ্রবেশকারী বাংলাদেশি অথবা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিল নবান্ন। ওই সমস্ত ‘হোল্ডিং সেন্টার’-এ সন্দেহভাজনদের আটক করে ৩০ দিন রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতেরা তো বটেই, যাঁরা এর আগে ধরা পড়েছিলেন এবং বন্দি ছিলেন, যাঁদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাঁদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

রবিবার নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘বাংলাদেশি বা রোহিঙ্গাদের যারা এ রাজ্যে বেআইনি ভাবে বসবাস করতে গিয়ে ধরা পড়েছেন, তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলাগুলিতে তার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। নবান্ন থেকে এই মর্মে নির্দেশিকা গিয়েছে রাজ্য পুলিশের ডিজি, প্রত্যেক জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande