
মিউনিখ, ২৪ মে(হি.স.): ডিএফবি পোকালের ফাইনালে স্টুটগার্টের বিপক্ষে ইংলিশ ফরোয়ার্ড কেইনের দুর্দান্ত হ্যাট্রিককে জয় পেল বায়ার্ন মিউনিখ। ওলিম্পিয়াস্টাডিয়নে এই জয়ের ফলে ভিনসেন্ট কোম্পানির দল মরসুম শেষ করল একটি ঘরোয়া ডাবল ট্রফি জয়ের মাধ্যমে, যা জার্মান ফুটবলে ব্যাভেরিয়ান জায়ান্টদের একক আধিপত্যের আরও একটি দৃষ্টান্ত। ফাইনালে টানটান উত্তেজনা থাকলেও ইংল্যান্ড অধিনায়কের নিখুঁত ফিনিশিংই পার্থক্য গড়ে দিয়েছে। এই জয়ে বায়ার্ন তাদের ২১তম কাপ শিরোপা জিতল।
শনিবার (২৩ মে) ডিএফবি পোকাল ফাইনালে হ্যারি কেনের হ্যাটট্রিকে স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ।
গোলশূন্য প্রথমার্ধের পর ব্যবধান গড়ে দিয়েছেন হ্যারি কেইন। দারুণ ছন্দে থাকা ইংলিশ স্ট্রাইকার দ্বিতীয়ার্ধে করলেন হ্যাটট্রিক। তার নৈপুণ্যে ছয় বছরের মধ্যে প্রথমবার ঘরোয়া ডাবল জিতল বায়ার্ন মিউনিখ।
চারবার শিরোপা জেতা স্টুটগার্ট ফাইনালে হারল টানা দ্বিতীয়বার, সব মিলিয়ে চারবার হলো রানার্সআপ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি