
বার্সিলোনো, ২৪মে(হি.স.): শিরোপা নিশ্চিত করার পর শেষ তিন ম্যাচের দুটিতে হেরে মরসুম শেষ করল হান্সি ফ্লিকের দল বার্সিলোনা।
মরসুমের শেষটা সুখকর হল না বার্সিলোনার জার্সিতে বিদায়ী ম্যাচে গোল করা রবের্ত লেভানদোভস্কির। ঘুরে দাঁড়িয়ে তাদের জালে তিন গোল দিয়ে জিতল ভালেন্সিয়া।
লা লিগার শেষ রাউন্ডে শনিবার প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
ভালেন্সিয়ার হয়ে গোল তিনটি করেন হাভি গেরেরা, লুইস রিওহা ও গিদো রদ্রিগেস।
৩৮ ম্যাচে ৩১ জয় ও এক ড্রয়ে ৯৪ পয়েন্ট নিয়ে আসর শেষ করল টানা দুইবারের লিগ জয়ী বার্সিলোনা। ৮৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে রিয়াল মাদ্রিদ।
৪৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে শেষ করল ভালেন্সিয়া।
আর স্পেনের শীর্ষ লিগ থেকে আগেই অবনমন হয়েছিল রিয়াল ওবিয়েদোর।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি