
কলকাতা, ২৪ মে (হি. স.) : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আন্তরিক শ্রদ্ধা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।”
উল্লেখ্য, বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৪ মে, বাংলা ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ সালে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ প্রতি বছর তাঁর জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করেন। বাংলা পঞ্জিকা অনুসারে ১১ জ্যৈষ্ঠ তারিখে নজরুল জয়ন্তী পালিত হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যের কারণে প্রতিবছর তারিখে সামান্য হেরফের হতে পারে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত