
আহমেদাবাদ, ২৪ মে (হি.স.): কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া বলেছেন, কেবল একটি সুস্থ সমাজই একটি সমৃদ্ধ দেশ গড়তে পারে। রবিবার ভোরে গুজরাটের আহমেদাবাদে সাইকেল ও কমনওয়েলথ দিবস উপলক্ষে যুবকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
মনসুখ মান্ডাভিয়া বলেন, ‘দূষণের সমাধান হলো সাইকেল চালানো।’ সাইকেল চালালে জ্বালানিও সাশ্রয় হয় বলেও মন্তব্য করেন তিনি। এই অনুষ্ঠানে গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অলিম্পিক পদকজয়ী গগন নারাংও উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ