মেট্রোর রেকে বিভ্রাট, ব্যাহত পরিষেবা
কলকাতা, ২৪ মে (হি.স.): ছুটির দিনের মেট্রো বিভ্রাট। রবিবাসরীয় সন্ধ্যায় মেট্রোর রেকে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়| এ দিন শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে ছেড়ে এসি মেট্রোর একটি রেক টালিগঞ্জ সংলগ্ন মহানায়ক উত্তমকুমার স্টেশনে পৌঁছলে কিছুক্ষণ অপেক্ষার পর
মেট্রোর রেকে বিভ্রাট, ব্যাহত পরিষেবা


কলকাতা, ২৪ মে (হি.স.): ছুটির দিনের মেট্রো বিভ্রাট। রবিবাসরীয় সন্ধ্যায় মেট্রোর রেকে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়| এ দিন শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে ছেড়ে এসি মেট্রোর একটি রেক টালিগঞ্জ সংলগ্ন মহানায়ক উত্তমকুমার স্টেশনে পৌঁছলে কিছুক্ষণ অপেক্ষার পরে যাত্রীদের আচমকা ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। জানানো হয়, রেকে সমস্যার কারণে ওই ট্রেন যাবে না। যাত্রীরা আটকে পড়েন। কিছুক্ষণ পরে অন্য মেট্রোয় যাত্রীরা ওঠেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande