যান্ত্রিক ত্রুটিতে বিপত্তি, আলিগড়ে জরুরি অবতরণ প্রশিক্ষণ বিমানের
আলিগড়, ২৪ মে (হি.স.): উত্তর প্রদেশের আলিগড়ে যান্ত্রিক ত্রুটির কারণে পাইওনিয়ার ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান চন্দৌদা গ্রামের একটি মাঠে জরুরি অবতরণ করেছে। ওই বিমানে থাকা পাইলট সুরক্ষিত রয়েছেন। আলিগড় এর কালেক্টর অতুল কুমার গুপ্ত বলেন, “বিমানট
যান্ত্রিক ত্রুটিতে বিপত্তি, আলিগড়ে জরুরি অবতরণ প্রশিক্ষণ বিমানের


আলিগড়, ২৪ মে (হি.স.): উত্তর প্রদেশের আলিগড়ে যান্ত্রিক ত্রুটির কারণে পাইওনিয়ার ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান চন্দৌদা গ্রামের একটি মাঠে জরুরি অবতরণ করেছে। ওই বিমানে থাকা পাইলট সুরক্ষিত রয়েছেন। আলিগড় এর কালেক্টর অতুল কুমার গুপ্ত বলেন, “বিমানটিতে একজন প্রশিক্ষার্থী পাইলট এবং একজন প্রশিক্ষক ছিলেন। তাঁরা রবিবার সকাল ৯টায় বিমানবন্দর থেকে উড়ান ধরেন এবং যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেন। প্রশিক্ষার্থী পাইলট এবং একজন প্রশিক্ষক উভয়ই নিরাপদে আছেন। ডিজিসিএ-র অনুমতি প্রয়োজন, যার জন্য দিল্লি থেকে একটি দল তদন্ত করতে আসছে।” কী কারণে এই বিপত্তি তাও খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande