বোলপুরে ডাকাতির ছক বানচাল, ধৃত ৭
বীরভূম, ২৪ মে (হি.স.): গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়ল ৭ জন দুষ্কৃতী। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বীরভূম জেলার বোলপুরের ত্রিশুলাপট্টি এলাকার হাটি মিল সংলগ্ন
বোলপুরে ডাকাতির ছক বানচাল, ধৃত ৭


বীরভূম, ২৪ মে (হি.স.): গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়ল ৭ জন দুষ্কৃতী। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বীরভূম জেলার বোলপুরের ত্রিশুলাপট্টি এলাকার হাটি মিল সংলগ্ন এলাকায় কয়েকজন সন্দেহভাজন যুবক জড়ো হয় বলে গোপন সূত্রে খবর আসে। খবর পাওয়ার পরেই তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছয় বোলপুর থানার পুলিশ। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থল থেকেই আগ্নেয়াস্ত্র-সহ ৭ জন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, এলাকায় বড়সড় ডাকাতির উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল এবং পরিকল্পনার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande