
জলপাইগুড়ি, ২৪ মে (হি.স.): সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ডুয়ার্সের চেল নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ| রবিবার সেই অভিযোগের ভিত্তিতে একটি ট্রাক্টর-ট্রলি আটক করল পুলিশ। ক্রান্তি ফাঁড়ির পুলিশ এই অভিযান চালায়। তবে পুলিশের গাড়ি আসতে দেখেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় বালি পাচারকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার চেল নদীর চর থেকে দেদার বালি তোলা হচ্ছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে ক্রান্তি ফাঁড়ির পুলিশ অভিযান চালায়। পুলিশের গাড়ি নদীর চরের দিকে এগিয়ে আসতে দেখে বেগতিক বুঝে বালিবোঝাই ট্রাক্টর-ট্রলিটি ওখানেই ফেলে রেখে চম্পট দেয় পাচারকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ