
অমৃতসর, ২৪ মে (হি.স.): পঞ্জাবের অমৃতসরে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন একজন পুলিশ কর্তা। এএসআই পদমর্যাদার ওই পুলিশ কর্তাকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে। এই ঘটনার প্রেক্ষিতে পঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উঠছে প্রশ্ন। মৃতের নাম - এএসআই যোগা সিং, যিনি গুরুদাসপুর জেলার বাটালার ঘানিয়া কে বাঙ্গার গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি অমৃতসর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক উইং-এ কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, যোগা সিং তাঁর স্কুটারে করে অমৃতসরের দিকে যাচ্ছিল, সেই সময় সকাল ৬টা নাগাদ ফতেহগড় চুরিয়ান-মাজিথা সড়কে এই ঘটনাটি ঘটে। বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরই দুই দুষ্কৃতী পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওই পুলিশ কর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ