
নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): যতক্ষণ না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন এবং নিট-এর মতো প্রশ্নপত্র ফাঁস রোখার জন্য একটি নিশ্ছিদ্র ব্যবস্থা তৈরি হচ্ছে, ততক্ষণ না থামার বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
নিট কাণ্ডে বিক্ষোভের একটি ভিডিও রবিবার সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, লক্ষ লক্ষ যুবক যখন রাস্তায় নেমেছেন, ২২ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ ঝুঁকির মুখে এবং প্রধানমন্ত্রী নীরব- তখন সরকার জবাব দিতে নয়, বাঁচতে ব্যস্ত। যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন এবং নিট-এর মতো প্রশ্নপত্র ফাঁস রোখার জন্য একটি নিশ্ছিদ্র ব্যবস্থা তৈরি হচ্ছে, ততক্ষণ থামবো না|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ