
সান্তিয়াগো, ২৪মে(হি.স.): সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিতেছে আরবেলোয়ার দল রিয়াল মাদ্রিদ বিলবাওকে হারিয়ে। স্বাগতিকদের হয়ে জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, ব্রাহিম দিয়াস ও গন্সালো গার্সিয়া। বিলবাওয়ের হয়ে ব্যবধান কমান গোর্কা গুরুজেতা।
এদিন অধিনায়ক দানি কার্ভাহাল ও ডিফেন্ডার ডাভিড আলাবার পাশাপাশি কোচ আলভারো আরবেলোয়ারও ছিল শেষ ম্যাচ। শেষ ম্যাচে খেলোয়াড়দের বরণ করে নিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস।
৩৮ ম্যাচে ২৭ জয় ও পাঁচ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো রিয়াল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি