প্রধানমন্ত্রীর সম্পর্কে মন্তব্যের জন্য রাহুলকে বিঁধলেন সম্বিত পাত্র
নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিঁধলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। রবিবার এক ভিডিও বার্তায় সম্বিত বলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও একটি উস
প্রধানমন্ত্রীর সম্পর্কে মন্তব্যের জন্য রাহুলকে বিঁধলেন সম্বিত পাত্র


নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিঁধলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। রবিবার এক ভিডিও বার্তায় সম্বিত বলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও একটি উস্কানিমূলক মন্তব্য করেছেন। গতকাল এক সভায় রাহুল গান্ধী বলেন, আগামী এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের পতন ঘটবে। রাহুল গান্ধী এই ধরনের মন্তব্য এই প্রথম করেননি। ২০১৯ সালেও তিনি বলেছিলেন, এমন এক সময় আসবে যখন মানুষ রাস্তায় নেমে এসে প্রধানমন্ত্রী মোদীকে লাঠি দিয়ে পেটাবে। এই কথাটি সংসদেও বলা হয়েছিল এবং প্রধানমন্ত্রী খুব শান্তভাবে এর জবাব দিয়ে বলেছিলেন, তাঁর সম্পর্কে এমন কথা বলা হলে তিনি আরও বেশি যোগ ও প্রাণায়াম করবেন এবং নিজের পিঠ আরও শক্তিশালী করে নেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande