
শিলিগুড়ি, ২৪ মে (হি.স.): শিলিগুড়িতে সাধারণ মানুষের মাঝে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রবিবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের অভাব ও অভিযোগ শোনেন। আশ্বাসও দিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এটি পূর্ববর্তী কর্মসূচিরই ধারাবাহিকতা। আমি ওয়ার্ড পরিদর্শন করে আমার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে দেখা করতাম এবং সমস্যা সমাধান, পরামর্শ, অভিযোগ ও মতামত সংগ্রহের চেষ্টা করতাম। আমি সবসময় শিলিগুড়ির মঙ্গলের জন্যই কাজ করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ