
পাটনা ও নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): বিহারের সম্রাট চৌধুরী সরকারের তীব্র সমালোচনা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, সরকারের কোনও কিছু করার টাকা নেই, কোষাগার শূন্য। মহিলাদের যে দ্বিতীয় কিস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কবে দেওয়া হবে? পেনশন কবে দেওয়া হবে? আপনারা জনগণকে ঠকিয়েছেন। মুখ্যমন্ত্রী যদি এই ধরনের মন্তব্য করেন, আমরা তাঁর চিন্তাভাবনা নিয়ে হাসি।
পরে নতুন দিল্লিতে পৌঁছলে ফের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তেজস্বী। সেখানে তিনি বলেন, দেশটা ধ্বংসের দিকে এগোচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়ছে, ডিজেল ও পেট্রোলের দাম বাড়ছে, এবং বেকারত্বও বাড়ছে। আপনি মেলোডি নিয়ে চিন্তিত, তাই না? দেশটা নিয়েও ভাবুন। এভাবে চলতে থাকলে দেশ কীভাবে উন্নতি করবে?
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ