
গাজীপুর, ২৪ মে (হি.স.): হুলস্থূলকাণ্ড উত্তর প্রদেশের গাজীপুরে! জমি বিবাদের বিচার চেয়ে মোবাইল টাওয়ারে উঠে পড়লেন এক যুবক। তাঁকে টাওয়ার থেকে নামাতে গিয়ে নাস্তানাবুদ হতে হয়েছে স্থানীয় মানুষজনকে। স্থানীয় সূত্রের খবর, জমি সংক্রান্ত বিবাদে ন্যায়বিচার না পাওয়ায় সুহওয়াল থানার অন্তর্গত দুহিয়া গ্রামসভায় এক যুবক একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন। তিনি অভিযোগ করেন, গ্রামের প্রধান ও ব্লকের কর্মকর্তারা তার নির্মীয়মান বাড়িতে প্রবেশে বাধা দিচ্ছেন এবং ছাদ নির্মাণে অনুমতি দিচ্ছেন না। এরপরই বিচার চেয়ে মোবাইল টাওয়ারে উঠে পড়েন ওই যুবক। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই যুবককে এখনও টাওয়ার থেকে নামানো সম্ভব হয়নি। গ্রাম প্রধান রাম মুরত বিন্দ বলেন, তাঁর বাড়ির কাজ গত দেড় বছর ধরে বন্ধ রয়েছে, বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ, শুধু ছাদের কাজ বাকি আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ