গোঘাটের কাটালিতে বিজেপির বিজয় উৎসব ও মিছিল
হুগলি , ২৪ মে (হি.স.) : গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটালি গ্রামে রবিবার বিজেপির উদ্যোগে বিজয় উৎসব ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক নির্বাচনে দলের সাফল্যকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এদিন কাটাল
কাটালিতে বিজেপির বিজয় মিছিল


হুগলি , ২৪ মে (হি.স.) : গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটালি গ্রামে রবিবার বিজেপির উদ্যোগে বিজয় উৎসব ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক নির্বাচনে দলের সাফল্যকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

এদিন কাটালি গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিজেপির কর্মী-সমর্থকেরা বিজয় মিছিলে অংশ নেন। হাতে দলীয় পতাকা নিয়ে কর্মীরা স্লোগান দিতে দিতে এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে বিজয় উৎসবে সামিল হন। মিছিলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দলীয় নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থন ও আশীর্বাদের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে আরও বেশি করে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।

বিজয় উৎসবকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande