
মালদা, ৬ জুন (হি. স.):-মোথাবাড়ি সংক্রান্ত মামলার তদন্তে বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শনিবার এনআইএ-র বিশেষ দল চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মিম প্রার্থী মোস্তাহিদ হক। এই গ্রেফতারিকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ি এলাকায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছিল এনআইএ। তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য ও প্রমাণের ভিত্তিতেই শনিবার একাধিক জায়গায় অভিযান চালানো হয়। সেই অভিযানে মোস্তাহিদ হক-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।এনআইএ-র দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। তদন্তের স্বার্থে সংস্থা এখনও বিস্তারিত কিছু জানাতে চায়নি।অন্যদিকে, মোস্তাহিদ হকের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। ধৃতদের আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। গোটা ঘটনায় নজর রাখছে প্রশাসন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়