কামারপুকুরে সাংসদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক তরজা, কটাক্ষ বিজেপির
হুগলি , ৬ জুন (হি.স.) : আরামবাগের সাংসদ মিতালী বাগ-কে ঘিরে ফের রাজনৈতিক আলোচনা তীব্র হয়েছে। ভোটের ফল ঘোষণার পর দীর্ঘদিন তাঁকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছিল। এরই মধ্যে শনিবার তাঁকে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ-এ উপস্থ
কামারপুকুর রামকৃষ্ণ মঠে সাংসদ মিতালী বাগ


হুগলি , ৬ জুন (হি.স.) : আরামবাগের সাংসদ মিতালী বাগ-কে ঘিরে ফের রাজনৈতিক আলোচনা তীব্র হয়েছে। ভোটের ফল ঘোষণার পর দীর্ঘদিন তাঁকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছিল। এরই মধ্যে শনিবার তাঁকে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ-এ উপস্থিত থাকতে দেখা যায়।

জানা গিয়েছে, সাংসদ সেখানে প্রার্থনা ও দর্শনে অংশ নেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা শোনা গেলেও বিরোধী শিবির কটাক্ষ করতে ছাড়েনি।

বিজেপি নেতা বিশ্বক্রান্তি সেন দাবি করেন, সাংসদের এই সফরকে ঘিরে রাজনৈতিক নাটক তৈরির চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব সাধারণ মানুষের সমস্যার সমাধান করা। প্রতীকী কর্মকাণ্ডের পরিবর্তে জনস্বার্থের বিষয়গুলিতে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। একইসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “ঠাকুর যেন সাংসদকে চৈতন্য দেন।”

ঘটনাকে কেন্দ্র করে আরামবাগের রাজনৈতিক মহলে চর্চা আরও জোরদার হয়েছে। তবে সাংসদ বা তাঁর দফতরের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande