২০২৬ বিশ্বকাপ: কারা এগিয়ে, কারা কতটা ফেভারিট
কলকাতা, ৭ জুন(হি.স.): এসে গেল বিশ্বকাপ। বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ১১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু এখন, কারা এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের সবচেয়ে বড় দাবিদার? ইউরোপের দুর্ধর্ষ স্পেন থেকে শুরু করে বর্তমান চ্যাম্
২০২৬ বিশ্বকাপ: কারা এগিয়ে, কারা কতটা ফেভারিট


কলকাতা, ৭ জুন(হি.স.): এসে গেল বিশ্বকাপ। বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ১১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু এখন, কারা এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের সবচেয়ে বড় দাবিদার? ইউরোপের দুর্ধর্ষ স্পেন থেকে শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর দুই ফাইনালের হারের ক্ষত বয়ে বেড়ানো ফ্রান্স, সবাইই তাকিয়ে আছে সোনালি শিরোপার দিকে। শুরু হয়ে গেছে রেংকিং এর শীর্ষস্থানে থাকা দলগুলোর শক্তির ও সম্ভাবনার বড় হিসাব-নিকাশ নিয়ে।

বিশ্ব কাপ শুরুর আগে নজর দেওয়া যাক টুর্নামেন্টের শীর্ষ দল গুলোর দিকে। গতকাল ছিল রেংকিং এর এক নম্বর দল স্পেন ও দু'নম্বর দল আর্জেন্টিনাকে নিয়ে। আজ থাকছে রেংকিং এর তিন নম্বর দল ফ্রান্স ও চার নম্বর দল ইংল্যান্ডকে নিয়ে।

ফ্রান্স (র্যাঙ্কিং ৩):

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স শেষ সাত বিশ্বকাপের চারটিতেই ফাইনাল খেলেছে, যদিও দুবার পেনাল্টিতে হেরেছে। কোচ দিদিয়ের দেশঁমের শেষ আসর হওয়ায় দলটি বাড়তি অনুপ্রেরণা নিয়ে খেলবে। ইউরো ২০২৪-এ গোল করতে না পারার দুর্বলতা কাটিয়ে এবার বাছাইপর্বে অনায়াসে উত্তীর্ণ হয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের (উয়েফা) 'ডি' গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ফ্রান্স পুরুষ ফুটবল দল। ১০ ম্যাচে ৮টি জয় ও ২টি ড্রয়ের সুবাদে তাদের সংগ্রহ ছিল ২৬ পয়েন্ট।

এবার দলটির নেতৃত্বে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপে, সঙ্গে আছেন ব্যালন ডি'অরজয়ী উসমান দেম্বেলে ও বায়ার্ন মিউনিখের মাইকেল অলিস।

ইংল্যান্ড (র্যাঙ্কিং ৪):

দীর্ঘদিনের হতাশার পর গ্যারেথ সাউথগেটের জায়গায় এনে থমাস টুখেলের ওপর ভরসা রাখছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি। বাছাইপর্বে আট ম্যাচের সবকটিতে জয়, একটিও গোল হজম করেনি। টুখেল-বেলিংহাম সম্পর্ক নিয়ে কিছু অনিশ্চয়তা থাকলেও দলে প্রতিভার গভীরতা প্রচুর। হ্যারি কেইন দুর্দান্ত ফর্মে, নভেম্বরের শেষ পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে ২৫ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande