
সুরাট, ৭ জুন (হি.স.): গুজরাতের সুরাটের খাণ্ড বাজার এলাকায় একটি আন্ডারগ্রাউন্ড ইটিপি ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ৪ জন সাফাইকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে চৌর্যাসী ডেইরির কাছে অবস্থিত 'রতিহ জুয়েলার্স'-এ| গয়না প্রক্রিয়াকরণের বর্জ্য জমা করার এই ট্যাঙ্কটি পরিষ্কার করতে প্রথমে যোগেশ নালাভাই যাদব নামে এক সাফাইকর্মী ট্যাঙ্কের ভেতরে নামেন। বিষাক্ত গ্যাসে তিনি ট্যাঙ্কের ভিতরে সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁকে বাঁচাতে একে একে নামেন বিকাশ কুমার সোনাবণে এবং বিজয় আহিরে। তাঁরাও সংজ্ঞাহীন হয়ে পড়েন| এটা দেখে সুপারভাইজার নিমেষ সাভলিয়া দমকলে খবর দেন| তারপরে নিজেও ট্যাঙ্কের ভেতরে নামেন| যথারীতি তিনিও বিষাক্ত গ্যাসে সংজ্ঞাহীন হয়ে পড়েন|
দমকলের আধিকারিকরা প্রায় যুদ্ধকালীন তৎপরতায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। বিভাগীয় দমকল আধিকারিক রণজিৎ সিং খড়িয়া জানান, সাফাইকর্মীদের কাছে সুরক্ষা সরঞ্জাম ছিল না। এর ফলেই বিষাক্ত গ্যাসের কবলে পড়ে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ