কালীগঞ্জ-পলাশি সড়কে পথ দুর্ঘটনায় মৃত ৪
মুর্শিদাবাদ, ৭ জুন (হি.স.): শনিবার রাতে কালীগঞ্জ-পলাশি গ্রামীণ সড়কের ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো চার যুবকের। এই ঘটনায় গুরুতর আহত হয়ে ইনমহম্মদ শেখ এবং সুমন মল্লিক নামে আরও দুজন হাসপাতাল
কালীগঞ্জ-পলাশি সড়কে পথ দুর্ঘটনায় মৃত ৪


মুর্শিদাবাদ, ৭ জুন (হি.স.): শনিবার রাতে কালীগঞ্জ-পলাশি গ্রামীণ সড়কের ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো চার যুবকের। এই ঘটনায় গুরুতর আহত হয়ে ইনমহম্মদ শেখ এবং সুমন মল্লিক নামে আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরবাইকের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন অমর ফারুক, আরিফ মল্লিক, মনিরুল মল্লিক, জাকির মল্লিক, ইনমহম্মদ শেখ এবং সুমন মল্লিক-সহ মোট ৬ জন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পলাশি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অমর, মনিরুল ও জাকিরকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বহরমপুর নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande