অশোক ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতির
​কলকাতা, ৭ জুন (হি.স.): এ রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিল কংগ্রেস। উল্লেখ্য, মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য। তাঁর শা
অশোক ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতির


​কলকাতা, ৭ জুন (হি.স.): এ রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিল কংগ্রেস। উল্লেখ্য, মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রবিবার নার্সিংহোমে যান দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিক। সেখান থেকেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে অশোকবাবুর টেলিফোনে কথা বলিয়ে দেন তিনি।​কংগ্রেস সূত্রের খবর, ফোনে কথা বলে এদিন অশোকবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন শুভঙ্কর সরকার এবং তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন। পরে এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘রাজনীতির আঙিনায় অশোক ভট্টাচার্যের মতো প্রবীণ ও অভিজ্ঞ নেতার সুস্থ থাকা অত্যন্ত জরুরি। দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ সম্পদ।’’ সেই সঙ্গে তিনি জানান, ব্যক্তিগত আলাপচারিতার মাঝেই তাঁর মনে হয়েছে অশোকবাবু যথেষ্ট সুস্থ রয়েছেন। তবে প্রয়োজনীয় সমস্ত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠার পরামর্শও দিয়েছেন তিনি।​দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিকও অশোক ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এর পাশাপাশি তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকেও এই প্রবীণ বাম নেতার দ্রুত সুস্থতা প্রার্থনা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande