
কলকাতা, ৭ জুন (হি. স.) : কলকাতা পুরসভার থেকে সাধারণ মানুষদের জন্য দেওয়া আবর্জনা ফেলার বালতি মজুত করে রাখার অভিযোগ উঠল ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিংহের বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ, গত চার বছর ধরে স্থানীয় এক কারখানার খোলা জায়গায় ওই বালতি মজুত করছিলেন কৃষ্ণার অনুগামীরা। সেখান থেকে কিছু বিলি করা হলেও এখনও ওই কারখানায় দেড় থেকে দু’লক্ষ বালতি রাখা আছে বলে অভিযোগ স্থানীয়দের। যদিও বালতি মজুত করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণা।
কারখানার মালিকের দাবি, গত চার বছর ধরে সেখানে বালতি মজুত করছিলেন স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা। তবে কিছু বালতি ইতিমধ্যেই তাঁর কারখানা থেকে সরানো হয়েছে। আরও কিছু রয়ে গিয়েছে। সেগুলি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বার বার স্থানীয় কাউন্সিলরের কাছে দরবার করেও লাভ হয়নি বলে দাবি ওই কারখানার মালিকের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত