
নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): চণ্ডীগড় পুলিশের সেক্টর-৩৯ থানার এক এএসআই হিতেশ কুমারকে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই। একটি পথ দুর্ঘটনার মামলায় গাড়ি ছেড়ে দেওয়া এবং মামলা দায়ের না করার বিনিময়ে ওই পুলিশ আধিকারিক ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ।
রবিবার সিবিআই সূত্রে জানা গেছে, শনিবার একটি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। অভিযোগকারীর দাবি, এএসআই হিতেশ কুমার পথ দুর্ঘটনার মামলায় তাঁর গাড়ি ছেড়ে দিতে এবং কোনও মামলা দায়ের না করার বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে সেটি তিনি রফা করেন ৪০ হাজার টাকায়| এরপরই ফাঁদ পাতে সিবিআই। শনিবার ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় এএসআই-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। সিবিআই ঘটনার তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ