পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে নিউটাউনে ইসকনের সাইকেল র্যালি, অংশ নিলেন মন্ত্রী ও বিধায়ক
নিউটাউন, ৭ জুন (হি. স.):-প্রকৃতিকে স্বচ্ছ, সুন্দর ও দূষণমুক্ত রাখার বার্তা নিয়ে নিউটাউনে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করল ইসকন। পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সকালে অনুষ্ঠিত
দিলীপ ঘোষ


নিউটাউন, ৭ জুন (হি. স.):-প্রকৃতিকে স্বচ্ছ, সুন্দর ও দূষণমুক্ত রাখার বার্তা নিয়ে নিউটাউনে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করল ইসকন। পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সকালে অনুষ্ঠিত এই র‍্যালিতে অংশ নেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এবং পীযূষ কানোরিয়া।র‍্যালি শুরুর আগে নিউটাউনের ইসকন রাধা কৃষ্ণ মন্দির-এ বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে পূজা অর্চনা শেষে সাইকেল র‍্যালির শুভ সূচনা করেন অতিথিরা। পরে মন্ত্রী দিলীপ ঘোষ এবং বিধায়ক পীযূষ কানোরিয়া নিজেও সাইকেল চালিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে প্রায় ২০০ জন সাইকেল আরোহীকে নিয়ে র‍্যালি শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে র‍্যালিটি শেষ হয় ইকো পার্ক-এ। পথচলতি মানুষও এই উদ্যোগকে স্বাগত জানান।আয়োজকদের বক্তব্য, পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানো এবং তরুণ প্রজন্মকে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রতি উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। র‍্যালির মাধ্যমে সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande