
লর্ডস, ৭ জুন(হি.স.) : তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড জয় পেল ১১৫ রানে।
ম্যাচের প্রথম দিন থেকেই ব্যাটিংয়ের জন্য ভীষণ কঠিন ছিল উইকেট। ম্যাচে খেলা হয়েছে কেবল ৯৯৬ বল।
শেষ ইনিংসে ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রবিবার নিউ জিল্যান্ড করেছে মাত্র ১৩৮ রান।
দ্বিতীয় ইনিংসে স্রেফ ৩০ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার গাস অ্যাটকিনসন।
দুই বছর পর টেস্টে ফিরে ম্যাচে ৭ উইকেট নিয়েছেন অলি রবিনসনও। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন এই পেসার।
নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান ফিলিপস। তিনি ৪৪ রানে অপরাজিত থাকেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি