হাওড়ার শ্যামপুর মাথা ন্যাড়া করে অভিযুক্তকে ঘোরানো হল গ্রামবাসীদের তরফে
কলকাতা, ৭ জুন (হি. স.) : দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে হাওড়া জেলার শ্যামপুর তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে ঘোরালেন গ্রামবাসীরা। ঘটনায় প্রকাশ, দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে এক তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে বাজারে ঘোরানোর অভিযোগ উঠল হাওড়ার শ্যা
হাওড়ার শ্যামপুর মাথা ন্যাড়া করে অভিযুক্তকে ঘোরানো হল গ্রামবাসীদের তরফে


কলকাতা, ৭ জুন (হি. স.) : দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে হাওড়া জেলার শ্যামপুর তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে ঘোরালেন গ্রামবাসীরা।

ঘটনায় প্রকাশ, দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে এক তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে বাজারে ঘোরানোর অভিযোগ উঠল হাওড়ার শ্যামপুরে। পুলিশ জানিয়েছেয, রবিবার সকালে শ্যামপুরের আমরদহ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ওই কর্মী সন্ন্যাসী মান্না ওরফে ‘জামাই’-কে ঘিরে ধরে। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকার স্কুলের মিড-ডে মিলের ঘর দখল করে রেখেছিল এবং তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন। এর প্রতিবাদ করলেই মারধরেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রের খবর, বাসিন্দারা তাঁকে ঘর থেকে বার করে মাথা মুড়িয়ে নাউল বাজার এলাকায় ঘোরান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও অনেকে এই ধরনের সামাজিক হেনস্থাকে ‘মধ্যযুগীয়’ বলে সমালোচনা করেছেন। প্রশাসনের পক্ষ থেকেও আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, একই দিনে আবাস যোজনা ও ১০০ দিনের কাজের প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে আমরদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাইতির বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন কয়েক'শো মহিলা। অভিযোগ, বিভিন্ন প্রকল্পের টাকা থেকে দীর্ঘদিন ধরে কাটমানি নেওয়া হয়েছে। বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande