যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী-র সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য এস জয়শঙ্করের
নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দু’দেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিওনো-র সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন। রবিবার ডঃ এস জয়শঙ্কর সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, বিদেশমন্ত্রী সুগিওনো-র স
যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী-র সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য এস জয়শঙ্করের


নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দু’দেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিওনো-র সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন।

রবিবার ডঃ এস জয়শঙ্কর সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, বিদেশমন্ত্রী সুগিওনো-র সঙ্গে যৌথভাবে ৮ম ভারত - ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে সহ-সভাপতিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত। সাম্প্রতিক বছরগুলিতে আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব একটি শক্তিশালী বৃদ্ধি প্রত্যক্ষ করেছে। আমাদের রাজনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক ও নৌপরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ, সার, খনিজ সম্পদের পাশাপাশি পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়াও আঞ্চলিক ঘটনাবলি, আমাদের বহুপাক্ষিক সমন্বয়কে এগিয়ে নেওয়া এবং ভারত - আসিয়ান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি জানিয়েছি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande