ভারত বনাম আফগানিস্তান টেস্ট: রানের পাহাড় গড়েছে ভারত,অভিষেক ম্যাচেই তিনবার আঘাত হানলেন সুথার
নয়া দিল্লি , ৭ জুন(হি.স.) : রবিবার নিউ পিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে ভারত দ্বিতীয় দিনে আফগানিস্তানকে কোণঠাসা করে বড় জয়ের ভিত্তি স্থাপন করেছে। অভিষেক ম্যাচেই নজর কাড়লেন তরুণ স্পিনার মানব সুথার। তাঁর দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের ব
ভারত বনাম আফগানিস্তান টেস্ট: রানের পাহাড় গড়েছে ভারত,অভিষেক ম্যাচেই তিনবার আঘাত হানলেন সুথার


নয়া দিল্লি , ৭ জুন(হি.স.) :

রবিবার নিউ পিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে ভারত দ্বিতীয় দিনে আফগানিস্তানকে কোণঠাসা করে বড় জয়ের ভিত্তি স্থাপন করেছে।

অভিষেক ম্যাচেই নজর কাড়লেন তরুণ স্পিনার মানব সুথার। তাঁর দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের ব্যাটিং চাপে পড়ে। প্রথম ইনিংসে ৫৬৪/৮ রানে ডিক্লেয়ার করার পর দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারত নিয়েছে। ব্যাটার ও বোলারদের দাপুটে পারফরম্যান্সে আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত। দ্বিতীয় দিনের শেষে ১১৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানিস্তান। এখন রহমানুল্লাহ গুরবাজরা পিছিয়ে ৪৫১ রানে।

স্কোর বোর্ড:

ভারত: ৫৬৪/৮ (শুভমান ১২৬, রাহুল ১০০, পন্থ ৮১, মহম্মদ সেলিম ১৪০/৬)

আফগানিস্তান: রহমত শাহ ৪৩*, হাশমতউল্লাহ শাহিদি ২০ (সুথার ২১/৩, কৃষ্ণ ২৭/২)

দ্বিতীয় দিনের শেষে ৪৫১ রানে এগিয়ে ভারত।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande