সোমবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দেওয়া নিশ্চিত করেছে ২৩টি দল : জয়রাম রমেশ
নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): সোমবার দুপুর ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের জনবন্ধন বৈঠকে ২৩টি রাজনৈতিক দল যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছে। রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একথা জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ| তিনি এদিন বলেন, এমন কিছু দ
জয়রাম রমেশ


নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): সোমবার দুপুর ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের জনবন্ধন বৈঠকে ২৩টি রাজনৈতিক দল যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছে। রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একথা জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ| তিনি এদিন বলেন, এমন কিছু দলও রয়েছে যারা নিজস্ব কিছু কারণে এই বিশেষ বৈঠকটিতে উপস্থিত থাকতে পারবে না| যদিও তারা মোদী সরকারের নীতির বিরুদ্ধে তাদের তীব্র বিরোধিতা ব্যক্ত করেছে।

তিনি বলেন, এই সরকার লক্ষ লক্ষ ভারতীয়র ভোটাধিকার কেড়ে নিচ্ছে, প্রতিদিন সংবিধানকে আঘাত করছে, তদন্তকারী সংস্থাগুলির মাধ্যমে বিরোধী নেতাদের নিশানা করছে, কোটি কোটি ভারতীয়র জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, ক্রমাগত মূল্যবৃদ্ধিতে ঘরোয়া বাজেট ধ্বংস করছে, লক্ষ লক্ষ যুবকের আশা-আকাঙ্ক্ষাকে নিয়ে প্রতারণা করছে, বিনিয়োগের পরিবেশকে ম্লান করছে এবং নিজের বিদেশনীতির মাধ্যমে জাতীয় স্বার্থের সঙ্গে আপস করছে। ভারতের মতোই, ইন্ডি জোটের জনবন্ধন তার বৈচিত্র্যের মধ্যেও ঐক্যবদ্ধ রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande