নানুরে দুই গোষ্ঠীর সংঘাত, একজনকে গুলি করে খুনের অভিযোগ
বীরভূম, ৭ জুন (হি.স.): পুরনো বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত বীরভূমের নানুর। শনিবার রাতে কীর্ণাহার থানার লডাঙা গ্রামে গুলি ও ধারালো অস্ত্রের হামলায় শেখ মকসুদ (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে,
নানুরে দুই গোষ্ঠীর সংঘাত, একজনকে গুলি করে খুনের অভিযোগ


বীরভূম, ৭ জুন (হি.স.): পুরনো বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত বীরভূমের নানুর। শনিবার রাতে কীর্ণাহার থানার লডাঙা গ্রামে গুলি ও ধারালো অস্ত্রের হামলায় শেখ মকসুদ (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, প্রায় এক বছর আগে গ্রামের একটি মসজিদে মৌলবি নিয়োগকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত। শনিবার রাতে শেখ মকসুদ যখন প্রতিবেশীর বাড়ি থেকে ফিরছিলেন, তখন বিরোধী গোষ্ঠীর লোকজন লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়। মারধরের পর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

মকসুদের চিৎকার শুনে তাঁর পরিবারের সদস্যরা ছুটে এলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেখ মকসুদের মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি, মকসুদকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবার এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande