কলেজস্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা পুলিশের
কলকাতা, ৭ জুন (হি.স.): রবিবার সাতসকালে কলেজস্ট্রিট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিনের বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ। সূত্রের খবর, ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর ''পকসো'' আইনে অভিয
কলেজস্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা পুলিশের


কলকাতা, ৭ জুন (হি.স.): রবিবার সাতসকালে কলেজস্ট্রিট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিনের বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ। সূত্রের খবর, ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর 'পকসো' আইনে অভিযোগ রয়েছে। এ দিন সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বাসভবনে তল্লাশি অভিযানে নামেন জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিকরা।

অভিযোগ, এক নাবালিকাকে হেনস্থার অভিযোগে ওই এলাকা থেকেই কাউন্সিলর ঘনিষ্ঠ এক জনকে শনিবার গ্রেফতার করে পুলিশ। তার পর রবিবার সকালেই কাউন্সিলরের বাড়িতে পুলিশ আসে। তবে পকসো আইনে রুজু হওয়া সেই মামলার প্রেক্ষিতেই জসিমউদ্দিনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কি না, এখনও জানা যায়নি।

রবিবার ছুটির দিনের সকালে কাউন্সিলরের বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আসায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় কাউন্সিলরের বাড়ির সামনে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande