তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার পুলিশের পোশাক
দক্ষিণ ২৪ পরগনা, ৭ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে পুলিশের পোশাক, গুলির খোল এবং বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সরিষা অঞ্চলে। অভিযুক্
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার পুলিশের পোশাক


দক্ষিণ ২৪ পরগনা, ৭ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে পুলিশের পোশাক, গুলির খোল এবং বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সরিষা অঞ্চলে। অভিযুক্তের নাম মইদুল ইসলাম, তিনি সরিষার কামারপোল গ্রাম পঞ্চায়েতের প্রধান।

শনিবার গভীর রাতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিপুল ত্রাণ সামগ্রী মজুত থাকার খবরের ভিত্তিতে গ্রামবাসীরা সেখানে চড়াও হন। তল্লাশিতে ঘর থেকে উদ্ধার হয় পুলিশের পোশাক, গুলির খোল, বিপুল পরিমাণ সরকারি ত্রিপল, কম্বল, শিশুদের খাদ্য ও প্রচুর ওষুধ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়| পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande