
তিরুঅনন্তপুরম, ৭ জুন (হি.স.): শিগেলা কেরলমের মূলত তিনটি জেলায় প্রভাব ফেলেছে, রবিবার এমনটাই জানালেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরণ| শিগেলা এবং ইবোলা প্রসঙ্গে কেরলমের স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরণ এদিন বলেন, শিগেলা প্রধানত তিনটি জেলায় প্রভাব ফেলেছে| এর আগে কোঝিকোড় মেডিকেল কলেজে এতে প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এই রোগ প্রতিরোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আমরা খাদ্য সুরক্ষা দফতরকে সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং স্থানীয় ফুডকোর্টগুলো কঠোরভাবে পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছি| উগান্ডা থেকে আসা ব্যক্তি কোয়ারেন্টাইনে আছেন| আমরা বিভিন্ন জায়গা থেকে আসা ব্যক্তিদের জন্য চারটি মেডিকেল কলেজের ব্যবস্থা করেছি। আইসোলেশন ওয়ার্ডগুলোও প্রস্তুত করা হয়েছে| ভারতের কোথাও ইবোলার খবর পাওয়া যায়নি; এখানে শুধু কিছু সন্দেহভাজন ঘটনা রয়েছে| এটি প্রধানত অস্ট্রেলিয়া এবং উগান্ডায় ছড়াচ্ছে| তবে আমাদের সতর্ক থাকতে হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ