সিউড়িতে বিজেপির বুথ সভাপতি-সহ ৩ জনকে মারধরের অভিযোগ
বীরভূম, ৭ জুন (হি.স.): পুরনো একটি ঘটনারকে কেন্দ্র করে অশান্তি ছড়াল বীরভূমের সিউড়িতে। বিজেপির এক বুথ সভাপতি এবং আরও দু''জনকে মারধর করার অভিযোগ উঠেছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সিউড়ির গোবরা পঞ্চায়েত এলাকার রস্তানপুরে। আহত বিজেপি নেতার নাম সুনীল বাগদি
সিউড়িতে বিজেপির বুথ সভাপতি-সহ ৩ জনকে মারধরের অভিযোগ


বীরভূম, ৭ জুন (হি.স.): পুরনো একটি ঘটনারকে কেন্দ্র করে অশান্তি ছড়াল বীরভূমের সিউড়িতে। বিজেপির এক বুথ সভাপতি এবং আরও দু'জনকে মারধর করার অভিযোগ উঠেছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সিউড়ির গোবরা পঞ্চায়েত এলাকার রস্তানপুরে। আহত বিজেপি নেতার নাম সুনীল বাগদি। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে রস্তানপুর এলাকায় একটি পুরনো ঘটনার মীমাংসার জন্য দু'পক্ষের একটি বৈঠক চলছিল। সেই সময় উভয় পক্ষের মধ্যে বচসা হয়। সে রাতে বিষয়টি মিটে গেলেও, তার রেশ রয়ে যায় রবিবার সকাল পর্যন্ত। অভিযোগ, এদিন সকালে যখন বুথ সভাপতি বাজারে যাচ্ছিলেন, সেই সময় অতর্কিতে সুনীলবাবু ও তাঁর সঙ্গে থাকা আরও দু'জনকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande