স্কুলে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ভাইস প্রিন্সিপাল
দুর্গাপুর, ৭ জুন (হি.স.) : স্কুলের ভেতরে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক বেসরকারি স্কুলের ভাইস প্রিন্সিপাল। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের উখড়া এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে
স্কুলে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ভাইস প্রিন্সিপাল


দুর্গাপুর, ৭ জুন (হি.স.) : স্কুলের ভেতরে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক বেসরকারি স্কুলের ভাইস প্রিন্সিপাল। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের উখড়া এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাজা প্রসাদ। তিনি ওই স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাতে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভিযোগ, কয়েকদিন আগে স্কুলের অফিস কক্ষে ষষ্ঠ শ্রেণির এক নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করেন অভিযুক্ত শিক্ষক। পরিবারের অভিযোগ, একাধিকবার ওই ছাত্রীর সঙ্গে একই ধরনের আচরণ করা হয়েছে। সম্প্রতি ছাত্রীটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁরা অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

উল্লেখ্য, কয়েক বছর আগে প্রতিষ্ঠিত ওই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ছাত্রদের জন্য আবাসিক হোস্টেলেরও ব্যবস্থা আছে।স্কুলের ভেতরে এমন ঘটনায় অভিভাবক মহলে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande