
কলকাতা, ৭ জুন (হি. স. ) : রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও স্কিমগুলির কাজ যাতে আরও দ্রুত গতিতে অনুমোদন পায় এবং বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে।
এই নতুন মেমোরেন্ডাম অনুযায়ী, প্রশাসনিক দফতরগুলির ‘ডেলিগেটেড ফাইন্যান্সিয়ালপাওয়ার’ (আর্থিক মঞ্জুরির ক্ষমতা) পুনর্নির্ধারণ করা হলো।
কোন দফতর কত টাকা পর্যন্ত প্রকল্প সরাসরি অনুমোদন করতে পারবে?
নতুন নিয়ম অনুযায়ী দফতরগুলিকে তিনটি স্তরে ভাগ করে এই আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে:
১. সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত ক্ষমতা :
নিচের অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলি এখন থেকে এককভাবে ৩ কোটি টাকা পর্যন্ত প্রকল্পের প্রশাসনিক অনুমোদন ও আর্থিক মঞ্জুরি দিতে পারবে—
1. PWD (পূর্ত দফতর)
2. I&WD (সেচ ও জলপথ দফতর)
3. PHE (জনস্বাস্থ্য কারিগরি দফতর)
4. WRID (জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর)
5. UDMA (নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর)
6. H&FW (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর)
7. P&RD (পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর)
8.
সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ক্ষমতা :
এই দফতরগুলি ১ কোটি টাকা মূল্যের প্রজেক্টের অনুমোদন দিতে পারবে—
1. NBDD (উত্তরবঙ্গ উন্নয়ন দফতর)
2. PUAD (নগর উন্নয়ন সংশ্লিষ্ট অঞ্চল)
3. Sundarban Affairs (সুন্দরবন বিষয়ক দফতর)
৩. অন্যান্য সমস্ত দফতরের ক্ষমতা :
উপরের তালিকাভুক্ত দফতরগুলি ছাড়া বাকি সমস্ত সরকারি দফতরের ক্ষেত্রে এই আর্থিক ক্ষমতা করা হয়েছে সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা।
বাজেট ও ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার: এই ক্ষমতা দেওয়া হলেও, সংশ্লিষ্ট দফতরের ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার-এর সহমত এবং নিজ নিজ দফতরের বাজেট বরাদ্দের কথা মাথায় রেখেই প্রশাসনিক অনুমোদন দিতে হবে।
কবে থেকে কার্যকর: পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পি. কে. মিশ্র-র স্বাক্ষর করা এই নির্দেশিকাটি অবিলম্বে (তাৎক্ষণিকভাবে) কার্যকর করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত