বিশ্ব সাইকেল দিবসে বেহালায় বর্ণাঢ্য সাইকেল মিছিল , অংশ নিলেন মন্ত্রী ও জনপ্রতিনিধিরা
কলকাতা, ৭ জুন (হি. স.): পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে বেহালায় যথাযোগ্য মর্যাদায় রবিবার পালিত হল বিশ্ব সাইকেল দিবস। পরিবেশবান্ধব জীবনযাপন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরত
সাইকেল দিবস


কলকাতা, ৭ জুন (হি. স.): পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে বেহালায় যথাযোগ্য মর্যাদায় রবিবার পালিত হল বিশ্ব সাইকেল দিবস। পরিবেশবান্ধব জীবনযাপন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে এদিন একটি বর্ণাঢ্য সাইকেল মিছিলের আয়োজন করা হয়।এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, বেহালা পশ্চিম বিধানসভার বিধায়ক শংকর শিকদার, কর্পোরেশনের কমিশনার স্মিতা পাণ্ডে এবং কর্পোরেশনের অন্যান্য আধিকারিকরা।রবিবার সকালে সেন পল্লি পার্ক থেকে সাইকেল মিছিলের সূচনা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বিজি প্রেস ঘুরে পুনরায় সেন পল্লি পার্কে এসে শেষ হয়। মিছিলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, বিধায়ক শংকর শিকদার এবং কমিশনার স্মিতা পাণ্ডে কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে সাইকেল চালিয়ে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইকেল শুধু একটি সহজ ও সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম নয়, এটি পরিবেশ দূষণ কমাতে এবং মানুষের শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব সাইকেল দিবসের এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande