বেঙ্গল টি - ২০ লিগে মেয়েদের দাপট, হাওড়া জয়ী - মালদা : পুরুলিয়া খেলা বৃষ্টিই ভেস্তে দিল
কলকাতা, ৭ জুন (হি. স.) : রবিবার ছুটির দিনে বেঙ্গল টি - ২০ লিগে মেয়েদের দাপট ও হাওড়া জয়ী। আবার বৃষ্টি যে খেলা ভেস্তে দিতে পারে তা প্রমাণ মালদহ - পুরুলিয়া খেলা। আফসোস এর শেষ নেই। বেঙ্গল টি-২০ লিগের মহিলা বিভাগে একতরফা জয় তুলে নিল অ্যাডামাস হাওড়
বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে মহিলাদের খেলা


কলকাতা, ৭ জুন (হি. স.) : রবিবার ছুটির দিনে বেঙ্গল টি - ২০ লিগে মেয়েদের দাপট ও হাওড়া জয়ী। আবার বৃষ্টি যে খেলা ভেস্তে দিতে পারে তা প্রমাণ মালদহ - পুরুলিয়া খেলা। আফসোস এর শেষ নেই।

বেঙ্গল টি-২০ লিগের মহিলা বিভাগে একতরফা জয় তুলে নিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। রবিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে রশ্মি এনইএস মেদিনীপুর উইজার্ডস'কে- ৮১ রানে হারাল তারা।

এদিকে, টসে জিতে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মেদিনীপুরের। সেই সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে হাওড়া। দলের হয়ে অর্ধশতরান করে তিথি দাস - ৫২। তাঁকে যোগ্য সঙ্গ দেন অঙ্কিতা চক্রবর্তী - ৩৩ রান। মেদিনীপুর দলের আদ্রিজা সরকার, রূপা দত্ত এবং সালমা খাতুন একটি করে উইকেট নেয়।

অন্যদিকে, ১৫৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় মেদিনীপুর। বিরতির সময় নিয়মিত উইকেট হারিয়ে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ৭১ রান তুলতে সক্ষম হয়। মণিকা মাল - ২০ রানে অপরাজিত থাকলেও দলের হার এড়াতে পারেনি। হাওড়ার তরফেও রেমন্ডিনা খাতুন, সুজাতা দে এবং দিশা চন্দক দুটি করে উইকেট দখল করে।

উল্লেখ্য, অন্যখেলায় সোবিসকো স্ম্যাশার্স মালদহ ও নোভাস রয়্যালস পুরুলিয়ার লড়াই বৃষ্টির কারণেই এদিন পরিত্যক্ত হয়েছে। ১৮ ওভারের ম্যাচে মালদহ ৫ উইকেটে ১২৬ রান তোলে, যার মধ্যে শ্রেয়া রায়ের ৪৯ রান উল্লেখযোগ্য। এর জবাবে পুরুলিয়ার ইনিংসের শুরুতেই ফের বৃষ্টি নামে। এর ফলে আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande