
প্যারিস, ৭ জুন (হি.স.): ১৯ বছর বয়সি রাশিয়ান মিরা আন্দেয়েভা টেনিস তারকা ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন হলেন। শনিবার (৬ জুন) মহিলাদের এককে শিরোপা জিতেছেন তিনি।
ফাইনালে পোল্যান্ডের মাজা চওলিস্কাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শিরোপা জয় করেন তিনি । শিরোপা জয় করতে তার সময় লাগে ১ ঘণ্টা ২২ মিনিট। ১৯৯২ সালে মনিকা সেলেসের পর প্যারিসে সবচেয়ে কম বয়সি হিসেবে চ্যাম্পিয়ন হলেন তিনি।
আন্দ্রেয়েভা বলেন, ‘এটা আমার জন্য খুবই বিশেষ একটি মুহূর্ত। ছোটবেলা থেকেই আমি টেলিভিশনে রোলাঁ গ্যারো দেখতাম। এটি ছিল আমার বড় একটি স্বপ্ন, আর এখন আমি এই ট্রফি হাতে ধরে আছি, এটা বিশ্বাসই করতে পারছি না।’
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি