
হুগলি , ৭ জুন (হি.স.) : বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের আহ্বানে বিজয় উৎসব উপলক্ষে রবিবার আরামবাগের সুলতানপুর এলাকায় মাছ-ভাতের আয়োজন করল আরামবাগ বিজেপি। কর্মসূচিকে ঘিরে দিনভর উৎসবের আবহ তৈরি হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজয় উৎসব উপলক্ষে এলাকার সাধারণ মানুষ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন স্তরের নেতৃত্বকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাওয়া-দাওয়ার পাশাপাশি সৌহার্দ্য ও মিলনমেলার পরিবেশে দিনটি উদযাপন করা হয়।
এদিন নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিতদের মাছ-ভাত পরিবেশন করা হয় এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
দলীয় নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং বিজয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সুলতানপুরের এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA