গোঘাটে বিজেপির বিজয় সংবর্ধনা ও সংকল্প যাত্রা, উপস্থিত বিধায়ক প্রশান্ত দিগার
হুগলি , ৭ জুন (হি.স.) : গোঘাটের সন্তা গ্রামে রবিবার বিজেপির উদ্যোগে আয়োজিত হল বিজয় সংবর্ধনা ও বিজয় সংকল্প যাত্রা। কর্মসূচিতে অংশ নেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার, বিভিন্ন মণ্ডলের সভাপতি এবং দলের জেলা ও স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিপুল স
গোঘাট বিজেপির সম্বর্ধনা সভা


হুগলি , ৭ জুন (হি.স.) : গোঘাটের সন্তা গ্রামে রবিবার বিজেপির উদ্যোগে আয়োজিত হল বিজয় সংবর্ধনা ও বিজয় সংকল্প যাত্রা। কর্মসূচিতে অংশ নেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার, বিভিন্ন মণ্ডলের সভাপতি এবং দলের জেলা ও স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকও।

এদিন সন্তোষপুর এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। হাতে দলীয় পতাকা ও বিভিন্ন প্রচারপত্র নিয়ে কর্মী-সমর্থকেরা এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। মিছিলটিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারের পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য তুলে ধরা হয়।

মিছিল শেষে আয়োজিত সভায় বক্তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার উপর জোর দেন। বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের সমর্থন ও অংশগ্রহণই দলের সাংগঠনিক সাফল্যের অন্যতম ভিত্তি। আগামী দিনে আরও বেশি মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যা ও দাবি তুলে ধরার আহ্বান জানানো হয় কর্মীদের।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রশান্ত দিগার বলেন, মানুষের আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়েই দল আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবে। সাধারণ মানুষের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও তিনি ব্যক্ত করেন।

দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে এদিনের অনুষ্ঠানস্থল গেরুয়া আবহে সেজে ওঠে। কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande