বিশ্ব সাইকেল দিবসে গোঘাটে সাইকেল মিছিল , উপস্থিত বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা
হুগলি , ৭ জুন (হি.স.) : বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে গোঘাটে আয়োজিত হল সাইকেল মিছিল । কর্মসূচিতে অংশ নেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, গোঘাট-২ ব্লকের বিডিও-সহ প্রশাসনের বিভিন্ন আধিকার
কামারপুকুরে সাইকেল র্যালি


হুগলি , ৭ জুন (হি.স.) : বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে গোঘাটে আয়োজিত হল সাইকেল মিছিল । কর্মসূচিতে অংশ নেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, গোঘাট-২ ব্লকের বিডিও-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক।

রবিবার সকালে কামারপুকুর কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলের সূচনা হয়। উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন পাল, প্রশাসনিক ও পুলিশ আধিকারিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। মিছিলটি কামারপুকুর থেকে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে গোঘাট-২ বিডিও অফিসে গিয়ে শেষ হয়।

বিধায়ক প্রশান্ত দিগার বলেন, সাইকেল শুধু একটি যানবাহন নয়, পরিবেশ রক্ষারও অন্যতম কার্যকর মাধ্যম। দূষণ কমানো এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে সাইকেলের ব্যবহার বাড়ানো প্রয়োজন। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।

গোঘাট-২ ব্লকের বিডিও জানান, পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহ দেওয়া এবং মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে বলে তিনি জানান।

মিছিলটিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরিবেশ সংরক্ষণ, দূষণমুক্ত সমাজ গঠন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা নিয়ে তাঁরা রাস্তায় নামেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande