কামারপুকুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোজনা বৈঠক
হুগলি , ৭ জুন (হি.স.) : সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে কামারপুকুর খণ্ডের উদ্যোগে সরস্বতী শিশু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এক গুরুত্বপূর্ণ যোজনা বৈঠক। কামারপুকুর খণ্ডের অন্তর্গত ১২৭টি গ্
কামারপুকুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বৈঠক


হুগলি , ৭ জুন (হি.স.) : সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে কামারপুকুর খণ্ডের উদ্যোগে সরস্বতী শিশু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এক গুরুত্বপূর্ণ যোজনা বৈঠক। কামারপুকুর খণ্ডের অন্তর্গত ১২৭টি গ্রামের প্রতিনিধিরা রবিবারের এই বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সংঘের কার্যক্রমকে গ্রামাঞ্চলের তৃণমূল স্তরে আরও বিস্তৃত করা, সংগঠনের ভাবধারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং সমাজে জাতীয় চেতনা জাগ্রত করার মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উপস্থিত প্রতিনিধিদের সামনে আগামী দিনের কর্মপরিকল্পনা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় সংগঠনের কার্যক্রম আরও সুসংহত করার বিষয়েও মতবিনিময় হয়।

এদিনের বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যকর্তা নিতাই চন্দ্র নায়েক। তিনি সংগঠনের সম্প্রসারণ, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং জাতীয় চেতনা বিকাশের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। একইসঙ্গে কর্মীদের নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত কর্মীদের মতে, ভবিষ্যতের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande