খানাকুল বিজেপির মাছ-ভাত উৎসব
হুগলি , ৭ জুন (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনসভায় করা মন্তব্যকে কেন্দ্র করে রবিবার খানাকুলের নতিবপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার তেঁতুলিয়া গ্রামে সাধারণ মানুষের জন্য মাছ-ভাতের আয়োজন করল শাসক দল বিজেপি। এদিন দুপুরে আয়োজিত এ
খানাকুল বিজেপির মাছ ভাত উৎসব


হুগলি , ৭ জুন (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনসভায় করা মন্তব্যকে কেন্দ্র করে রবিবার খানাকুলের নতিবপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার তেঁতুলিয়া গ্রামে সাধারণ মানুষের জন্য মাছ-ভাতের আয়োজন করল শাসক দল বিজেপি।

এদিন দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, বাংলার সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে যে ধরনের আশঙ্কার কথা প্রচার করা হচ্ছে, তা বাস্তবসম্মত নয়। সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত খানাকুলের বিধায়ক বলেন, “মাছ-ভাত বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিজেপি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্যাভ্যাসকে সম্মান করে। মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দে হস্তক্ষেপে বিজেপি বিশ্বাস করে না।”

তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে বিভ্রান্তিকর প্রচার না করে বাস্তব তথ্য মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। সেই উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

তেঁতুলিয়া গ্রামের এই মাছ-ভাত কর্মসূচিকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। বহু মানুষ মধ্যাহ্নভোজে অংশ নেন। রাজনৈতিক বার্তার পাশাপাশি কর্মসূচিটি সামাজিক মিলনমেলার রূপও নেয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande