স্বাক্ষর জালিয়াতি মামলায় সিআইডির সামনে হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাঠালেন চিঠি
কলকাতা, ৮ জুন (হি.স.) : বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারও সিআইডির দফতরে হাজিরা দিলেন না। তিনি সিআইডি-কে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে, এই মামলার শুনানি আগামী বুধবার কলক
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৮ জুন (হি.স.) : বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারও সিআইডির দফতরে হাজিরা দিলেন না। তিনি সিআইডি-কে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে, এই মামলার শুনানি আগামী বুধবার কলকাতা হাইকোর্টে রয়েছে।

সিআইডি সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দফতরে উপস্থিত হওয়ার নোটিশ পাঠিয়েছিল। তবে, তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন। জানা গেছে, ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে গত শনিবার তিনি দিল্লি গিয়েছিলেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন।

সিআইডি আধিকারিকরা নিশ্চিত করেছেন যে তাঁরা অভিষেকের চিঠিটি পেয়েছেন। এখন পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে, তা নিয়ে তদন্তকারী আধিকারিকদের মধ্যে আলোচনা চলছে।

উল্লেখ্য, বিধানসভার এই স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে দ্বিতীয়বার সিআইডির সামনে হাজিরা এড়ালেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande